AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে ৩০তম তম বই মেলার শুভ উদ্বোধন



উলিপুরে ৩০তম তম বই মেলার শুভ উদ্বোধন

"তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর" এই দৃপ্ত স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ৩০তম বইমেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার এর  আয়োজনে সকাল ১১টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। উলিপুরের এ বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত।
ফ্রেন্ডস ফেয়ার এর সেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ফ্রেন্ডস ফেয়ার এর কার্যনির্বাহী পরিষদ এর আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম। ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ কুড়িগ্রাম -৩ এর সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম সফিকুল ইসলাম দারা, প্রিয় অতিথি হিসেবে সূচনা বক্তব্য দেন ফ্রেন্ডস ফেয়ার এর কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি, শিক্ষক তাসনুভা চৌধুরী এশা প্রমুখ।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে,স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!