AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লামায় তীব্র বিদ্যুৎ সংকট, চাহিদার তুলনায় সরবরাহ কম; ভোগান্তিতে জনজীবন



লামায় তীব্র বিদ্যুৎ সংকট, চাহিদার তুলনায় সরবরাহ কম; ভোগান্তিতে জনজীবন

বান্দরবানের লামা উপজেলাসহ আশপাশের এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতির কারণে প্রতিদিন দীর্ঘ সময় লোডশেডিংয়ে পড়ছেন গ্রাহকরা। ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

লামা বিদ্যুৎ সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজারের ৩৩ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি এবং দোহাজারী থেকে প্রয়োজনীয় পরিমাণ লোড বরাদ্দ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। বর্তমানে লামা, বমু বিলছড়ি ও আলীকদম উপজেলায় মোট বিদ্যুতের চাহিদা প্রায় ৬.৫ মেগাওয়াট হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ১.৫ মেগাওয়াট।

এতে চাহিদার তুলনায় বিপুল ঘাটতি তৈরি হওয়ায় বাধ্য হয়ে লোডশেডিংয়ের মাধ্যমে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গরমের তীব্রতার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জানান, কক্সবাজার গ্রিড থেকে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!