AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণসহ ১৬ লাখ টাকার মালামাল চুরি


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১০:২১ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

ঘোড়াশালে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণসহ ১৬ লাখ টাকার মালামাল চুরি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দিনে-দুপুরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন বাইরে থাকার সুযোগে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ টেঙ্গরপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন জানান, সকালে তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুরে বড় ছেলের বাসায় বেড়াতে যান। বিকেল ৫টার দিকে তার ছোট ছেলে বাড়িতে ফিরে দরজার তালা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ও ওয়ারড্রোব ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, চোরচক্র আলমারি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার—চেইন, আংটি ও চুড়িসহ—এবং ব্যবসার নগদ ৫ থেকে ৬ লাখ টাকা নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!