AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ — আসাদুল হাবিব দুলু


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৬:৫৭ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ — আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নদীপাড়ের মানুষ।

তিনি বলেন, জ্বালানি তেলের সংকট শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই দেখা দিয়েছে। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি। জনগণের কাছে দায়বদ্ধতার কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বিকেলে প্রায় আট কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটের চর কুলাঘাট এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পের চারতলা ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, দেশে জ্বালানি তেলের প্রকৃত সংকটের পাশাপাশি কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে। অনেকেই তেল মজুদ করে রাখছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংকটের সময় অনৈতিক মজুদ করা ঠিক নয়।

তিনি জানান, জ্বালানি সাশ্রয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণ সীমিত করা, সরকারি খাতে ব্যয় কমানো এবং নির্দিষ্ট ক্ষেত্রে ৩০ শতাংশ কম জ্বালানি সরবরাহ। এ বিষয়ে কেবিনেট সভায়ও আলোচনা হয়েছে। সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার এবং সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আশ্রয়ণ প্রকল্পের ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ভবনটি আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে। বন্যার সময় এটি আশ্রয়কেন্দ্র হিসেবে এবং অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা যাবে।

এর আগে মন্ত্রী একই উপজেলায় আরও একটি আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, এলজিইডির লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী কাওসার আলম, লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!