AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গে শিশুর মৃত্যু, রামেকে চিকিৎসাধীন ১৩০


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:১২ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গে শিশুর মৃত্যু, রামেকে চিকিৎসাধীন ১৩০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩ জন।

বর্তমানে রামেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!