নারায়ণগঞ্জ শহরের "পপুলার মেডিকেল সার্ভিসেস" এবং "মিতু ক্লিনিক" নামে দুটি লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা পরিবেশনের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২এপ্রিল) নারায়ণগঞ্জ সদরের নবাব সলিমুল্লাহ রোড ও আমলা পাড়া এলাকার "পপুলার মেডিকেল সার্ভিসেস এবং মিতু ক্লিনিক" নামে দুটি লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর এর নির্দেশনা ও সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানগুলোতে অসাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান,অতিরিক্ত মূল্যে সেবা,পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ান অভাব সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১,৫৫,০০০(এক লক্ষ, পঞ্চান্ন হাজার) টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবীর বলেন, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

