AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা



মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রামীণ জনপদ থেকে শুরু করে উপজেলা সদর, সবখানেই বইছে নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষে আনন্দঘন ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক  এবং সাংবাদিকরা নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!