AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৫:৩২ পিএম, ১ এপ্রিল, ২০২৬

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিরসন, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি বৈষম্য দূরীকরণে সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে বিএমডিএ কার্যালয়ে আয়োজিত এ সভায় জার্মানভিত্তিক সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড-এর সহায়তায় পরিচালিত “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম, নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. সারওয়ার-ই-কামাল স্বপন এবং বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাশেম।

কি-নোট উপস্থাপনের পর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় তারা জানান, পানি সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ’র নির্বাহী পরিচালক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পানি সংকট নিরসনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্টদের অভিযোগ নির্ধারিত প্রক্রিয়ায় উপস্থাপনের আহ্বান জানান এবং পর্যায়ভিত্তিক (জোনভিত্তিক) মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিসিবিভিও’র কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলী মূর্মূ, সমাজ সংগঠক ইমরুল সাদাতসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!