AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় উচ্ছেদ অভিযানে অসহায়দের পাশে মুহিবুল্লাহ এনিম, মিলল সময়



গলাচিপায় উচ্ছেদ অভিযানে অসহায়দের পাশে মুহিবুল্লাহ এনিম, মিলল সময়

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ও প্রতিমন্ত্রী নুরুল হক নূরের উপজেলা প্রতিনিধি মুহিবুল্লাহ এনিম। তার হস্তক্ষেপে সাময়িকভাবে উচ্ছেদ অভিযান স্থগিত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর শহরের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। এ সময় উচ্ছেদের মুখে পড়া অসহায় পরিবারগুলোর পক্ষে কথা বলতে ঘটনাস্থলে উপস্থিত হন মুহিবুল্লাহ এনিম। তার সঙ্গে ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

মুহিবুল্লাহ এনিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদ কার্যক্রম সাময়িক স্থগিত রাখার অনুরোধ জানান। তিনি বলেন, পূর্ব প্রস্তুতি ছাড়া ঘরবাড়ি ভেঙে দিলে নারী ও শিশুদের নিয়ে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হবে। তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন।

তার এ যুক্তিসঙ্গত অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেন এবং একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ঘর মালিকদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে।

অভিযান শেষে মুহিবুল্লাহ এনিম বলেন, ক্ষতিগ্রস্তদের স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এবং বিষয়টি তিনি প্রতিমন্ত্রী নুরুল হক নূরের কাছে তুলে ধরবেন।

এদিকে, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, জনগণের যেকোনো সংকটে তাদের সংগঠন পাশে থাকবে।

স্থানীয় বাসিন্দারা মুহিবুল্লাহ এনিম ও আবুল হোসেনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!