লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—জাহাঙ্গীর আলম (৪৭) ও কবির হোসেন শাহীন (৩১)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, পরিদর্শক সানোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২০০ পিস ইয়াবা, একটি দেশীয় পাইপগান এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

