AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৫:২১ পিএম, ৩১ মার্চ, ২০২৬

তানোরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। সভায় তানোর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

এসময় সভায় উপস্থিত ছিলেন— কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী চৌধুরী, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চাঁন্দুড়িয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন।

এছাড়াও তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!