AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে পিপল‍‍`স অ্যাডাপটেশন প্ল্যান উদ্বোধন



নারায়ণগঞ্জে পিপল‍‍`স অ্যাডাপটেশন প্ল্যান উদ্বোধন

নারায়ণগঞ্জ নগরীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও টেকসই নগর সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের উদ্যোগে “পিপল’স অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম, যিনি কার্যক্রমের গুরুত্ব এবং নগর উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথি প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ, খাল খনন এবং খাল পরিষ্কারসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ চালানো হচ্ছে।

জানানো হয়েছে, “পিপল’স অ্যাডাপটেশন প্ল্যান” কার্যক্রমটি নগরবাসীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

বক্তারা আশাবাদ প্রকাশ করেন, অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জে একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!