টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশে রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী, দুই পুরুষ ও একটি শিশু নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

