গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু সন্তানের সামনেই হীরা মনি (৩০) নামের এক মা,ঘটনাস্থলেই প্রান হারিযেছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজার-কামারপাড়া পাকা সড়কের রানুর মোড়ের অদুরে মোটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মস্পর্শী এঘটনাটি ঘটে।
নিহত হিরা মনি (৩০) দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোর গ্রামের হিরু মিয়ার মেয়ে ও একই ইউনিয়নের ভুতের ভিটা গ্রামের আব্দুল হামিদের সহধর্মিণী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার দিন হিরা মনি তার শিশু সন্তান কে নিয়ে বাবার বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।হূদয় বিদারক এঘটনায় ছোট্র শিমু সন্তানের আহাজারীতে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠে।
এ ঘটনায় নিহত নারীর ছেলে,মোটর সাইকেল ও ইজিবাইক চালকসহ অন্তত আরো ৩ জন আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়।দামোদরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন,শিশু সন্তানের সামনে মায়ের এমন মৃত্যুর ঘটনা সত্যি খুবই দুঃখজনক।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

