AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে নারী আহত



বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে নারী আহত

বোয়ালখালীতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ৩০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তবে আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে বেঙ্গুরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার বলেন, “সকাল পৌনে ৯টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক নারীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।”

প্রত্যক্ষদর্শী মো. মোকতেয়ার বলেন, “সকালে বেঙ্গুরা রেলগেট এলাকায় কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক নারী পড়ে অচেতন হয়ে যান। তার পরিচয় জানা যায়নি।”

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, “সকাল ৮টার দিকে বেঙ্গুরা স্টেশন অতিক্রম করার সময় সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক নারী পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!