AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের র‌্যালি ও সমাবেশ


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৩:৩৪ পিএম, ২৬ মার্চ, ২০২৬

কালীগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতের র‌্যালি ও সমাবেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে শুরু হওয়া র‌্যালিটি পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

এছাড়া বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা মুজিবুর রহমান ও হাফেজ কামরুল হাসান।

প্রধান অতিথি মো. খায়রুল হাসান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। তিনি স্বাধীনতার চেতনা বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার ও জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!