AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে স্বাধীনতা দিবসে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
১২:২৭ পিএম, ২৬ মার্চ, ২০২৬

বাউফলে স্বাধীনতা দিবসে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১

পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উপজেলার কালাইয়া ইউনিয়ন জামায়াতের নেতা ওহিদুজ্জামান আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টায় বাউফল পাবলিক মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতের আমীর মাওলানা ইসহাক মিয়াসহ উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!