AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ের বিএনপির নেতা শাহিনের মৃত্যু


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৭:৫০ পিএম, ২৫ মার্চ, ২০২৬

কালাইয়ের বিএনপির নেতা শাহিনের মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী শাহিনুর রহমান শাহীন হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে পুনট বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

শাহীনুরের মৃত্যুতে পরিবার, রাজনৈতিক ও ব্যবসায়ী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে বাবা, ভাই-বোন, স্ত্রী এবং দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় তাঁর দ্বিতীয় জানাযা তালখুর গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী বলেন, শাহীন একজন নিষ্ঠাবান নেতা ছিলেন।তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, সমাজসেবায়ও ছিলেন অগ্রণী। তাঁর মৃত্যুতে আমাদের অঞ্চল একটি মেধাবী ও  দক্ষ রাজনৈতিক নেতাকে  হারাল।”

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন তাঁর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শাহীন একজন প্রগতিশীল ও দায়িত্বশীল নেতা ছিলেন। বিএনপির পক্ষে তাঁর অবদান অনন্য। ব্যক্তিগতভাবে আমি তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, তাঁর নৈতিকতা ও সততা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।

জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান বলেন, শাহীন একজন মেধাবী ও সমবেদনশীল নেতা ছিলেন। তিনি সবসময় সমাজের নীচু স্তরের মানুষদের পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যু একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে।

জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান শোক প্রকাশ করে বলেন, শাহীনকে আমাদের অঞ্চলের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে মনে রাখা হবে। তিনি ব্যবসায়িক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে দায়িত্ববোধ দেখিয়েছেন, তা অনন্য ছিল। আমরা তাঁর অবদানের চিরস্মরণ রাখব।

কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, শাহীন একজন নিবেদিত ও আন্তরিক নেতা ছিলেন। তিনি সবসময় দল ও এলাকার কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যু বিএনপির জন্য একটি বড় ক্ষতি।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মনে করছেন, শাহীনুরের মৃত্যু শুধু পরিবার নয়, সমগ্র কালাইয়ের রাজনৈতিক ও সামাজিক সমাজের জন্য এক বিশাল শূন্যতা।

ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান গভীরভাবে মনে রাখা হবে। এক স্থানীয় ব্যবসায়ী বলেন, শাহীন ভাইয়ের সততা ও আন্তরিকতা সবসময় উদাহরণ হয়ে থাকবে। আমরা একজন বিশ্বস্ত নেতা ও সমাজসেবককে হারালাম।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!