মাদারীপুর শিবচরে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
শনিবার (২১ মার্চ) সকালে বাহাদুরপুর পীর মঞ্জিলের জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য মুসল্লি নামাজে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন এমপি হানজালা।
এ সময় তিনি বলেন, শিবচর থানার মানুষকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। শিবচরের জনগণই আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
দেশের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে। রমজানের শিক্ষা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
শেষে শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে ঈদ সালামি প্রদান করেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

