AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ভোলা
১০:২৬ পিএম, ১৯ মার্চ, ২০২৬

ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার এক দিন আগেই ঈদ উদযাপন করবে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া সেখানে ঈদের জামায়াতের ইমামতি করতেন। তার মৃত্যু হওয়ায় এ বছর তার ছেলে রাসেদুল ইসলাম বাবু ইমামতি করবেন।

এ দিন একই গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতে ইমামতি করবেন অপর মুরিদ মওলানা সিহাব উদ্দিন। ওই গ্রামের পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম, লালমোহন উপজেলার পৌর শহর, ফরাসগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা, চর কুকরী-মুকরী, চর বাসনভাঙ্গা গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার প্রতি বছর এক দিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদের পরিবারের সদস্যরাও শতবছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার গণমাধ্যমকে জানান, জেলার বিভিন্ন উপজেলার যেসব গ্রামে ঈদ উদ্যাপন হচ্ছে সেসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে ঈদ উদ্যাপন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!