দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১২ এর শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ )বিকেলে স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১২! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো , সরকারি-বেসরকারি চাকরি, সাংবাদিকতা, শিক্ষক, প্রবাসী ও ব্যবসা সহ বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত হয়ে সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে।
ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ।
ঈদের শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিচারণ করেন দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১২ ব্যাচের সকল শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

