AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
০২:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৬

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি

খুলনার লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল তিন বছর আগে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় কারাগারে ছিলেন। সেখানে তার পরিচয় ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে হয়। রাশিদুল কারাগার থেকে মুক্তির পরও ইমরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন এবং মাঝে মধ্যে তার বাড়িতে যাতায়াত করতেন।

পরে রাশিদুল ফাহিমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং ইমরান কারাগারে থাকার সময় ফাহিমাকে বিয়ে করেন। বিষয়টি শুনে ইমরান ক্ষিপ্ত হন এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে হামলার পরিকল্পনা করেন। বৃহস্পতিবার সকালে এই হামলা সংঘটিত হয়।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান জানান, হামলার পেছনে মূলত পরকীয়ার জেরে উত্তেজনা ছিল। তিনি আরও জানান, রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ে গুলি ছিল, যা দ্রুত হাসপাতালে বের করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, হামলায় অন্তত ছয়জন অংশ নিয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!