AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ সকাল ৯টায় হাজির স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৩:৫৪ পিএম, ২৫ জুলাই, ২০২৬

মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ সকাল ৯টায় হাজির  স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) (শনিবার সকাল ১১টায়) আকস্মিক পরিদর্শন করেছেন।

হাসপাতালে রোগীদের সেবার গুনগত মান হাসপালের মেয়াদউর্ত্তীন ওষুধ, নানাবিধ অনিয়মের খাবার মান, চিকিৎসক সংকট নিয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগন ভোট  দিয়ে নির্বাচিত করেছেন। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের একটা দায়বদ্ধতা জনগনের প্রতি আছে।

এ মানুষগুলো সার্বিক দায়িত্ব আমাদের ওপরে। অতিতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। আমরা চাইনা কোন মানুষ বিনা চিকিৎসায় মারা যাক।

আমাদের যাহা কিছু আছে তাই দিয়ে গরীব মানুষের সেবা করতে চাই। যে কারনে ৫০ শষ্যার হাসপাতালকে ১০১ শয্যায় রুপান্তিত করতে হবে। 
  এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিক পরিদর্শন করে কিছু অসংগতি পান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!