AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল



জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকর রহমান সুমিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বার্থে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের অবদান রয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. হামজা, দ্বিতীয় তারেক রহমান এবং তৃতীয় তামিম শাহারিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজ ও জেলা ছাত্রদলের সদস্যদের পাশাপাশি সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল, সহ-সভাপতি বাঁধন হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!