AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০২:৫৪ পিএম, ১৮ মার্চ, ২০২৬

গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার মহিমাগঞ্জের শিংজানী খালে আনুষ্ঠানিক এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতোমধ্যেই তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, কৃষক কার্ড বাস্তবায়ন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। যারা এতদিন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে নানারকম নেতিবাচক বক্তব্য দিয়েছেন তারা আজ চেয়ে চেয়ে দেখছেন কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জেলা বিএনপি‍‍`র সভাপতি জেল পরিষদের প্রশাসক ডঃ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবীর আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সুফিয়ান সুজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!