বাগেরহাট শহরের আমলাপাড়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরি ঘটেছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা গেছে, চোরদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। ইতোমধ্যেই বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতের ঝোড়ো বৃষ্টির কারণে বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। এ সুযোগে চোররা বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরা উপেক্ষা করে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একাধিক টিম কাজ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

