AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ডপস এর ইফতার ও দোয়া মাহফিল



শেরপুরে ডপস এর ইফতার ও দোয়া মাহফিল

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ২ শত জন ডপস সদস্যকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

এছাড়াও অনুষ্ঠানে ডপস এর সভাপতি সার্জেন্ট (অব) শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ডপস পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ২ জন মেডিকেল কলেজে, ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১১ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ডপস এর শিক্ষা ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ডপস যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় জেলা প্রশাসক ইফতার অনুষ্ঠানের সুন্দর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা দেখে ডপসের উদ্যোগের প্রশংসা করেন।

ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানটি আন্তরিকতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!