AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি-অটো সংঘর্ষে শিশু নিহত, আহত ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৪:৫০ পিএম, ১৭ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের  ভুটভুটি-অটো সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া এলাকায় একটি ভুটভুটির সাথে কানসাটগামী  ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং অটোর  আরও ৫ যাত্রী   আহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম  জোনাযেদ হোসন।তার বাড়ি শাহবাজপুর ইউনিয়নের শিয়াল মারা গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মী কাবেরী কিবরিয়া জানান, একটি ভুটভুটির সাথে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ  হয় ধোবড়া এলাকায়। সংঘর্ষে অটোর ৫ যাত্রী গুরুতর আহত এবং জোনাযেদ নামে এক আড়াই বছরের শিশু মারা যায়।আহত ও নিহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনে  পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!