AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন বিমানমন্ত্রী



মানিকগঞ্জে  খাল খনন উদ্বোধন করলেন বিমানমন্ত্রী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুক-হাপানিয়া এলাকায় নিজ হাতে মাটি কেটে খাল খনন উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

এমসয় তিনি বলেন, মানুষের ভাগ্যোন্নয়নে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোকেই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের দলের ইশতেহারে আছে পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। যেটা মানুষের ভাগ্যোন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খননের উদ্বোধন করবেন। আমি এসেছি মানিগঞ্জের দৌলতপুরে খাল খননে। সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানিকগঞ্জের শিবালয়ের কাসাদহ খাল খনন উদ্বোধন করেছিলেন, ওই খালটির পুনঃ খনন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আশা রাখছি। আর খাল খননে কৃষি উন্নয়ন হবে এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন হবে।

এসময় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো আখতারুজ্জামান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!