AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
১২:৩২ পিএম, ১৬ মার্চ, ২০২৬

মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামিয়া আলাউদ্দিন কওমি মাদরাসার মুহতামিম মুফতি সফিউল্লাহ কাসেমী।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বেপারী বাড়ি মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইকরামুজ্জামান আব্দুল বাতেন, সরকার বাড়ি মাদরাসাতুল হিকমার মুহতামিম মাওলানা ইসহাক মাহমুদ কামালপুরী, হাফেজ আরিফুল ইসলাম এবং অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা হেদায়েতুল্লাহ ও মাওলানা আলী হোসেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার বাড়ি মাদ্রাসার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার, টেপিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার কাজল, সমাজসেবক হানিফ মাহমুদ শাহীনসহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে যোগ্য, আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নারী শিক্ষার্থী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একটি সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজকে আলোকিত করতে। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় ১৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরিফে নতুন সবক গ্রহণ করে, যার সূচনা করেন মুফতি সফিউল্লাহ কাসেমী।

অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!