AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজার জেলা পরিষদে নতুন প্রশাসক মিজানুর রহমান



মৌলভীবাজার জেলা পরিষদে নতুন প্রশাসক মিজানুর রহমান

মৌলভীবাজার জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)।

মিজানুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা মঈনপুর এলাকার সিতার মিয়ার পুত্র। এর আসতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্বও পালন করেন।

রোববার (১৫ মার্চ) মৌলভীবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে নিয়োগ পান মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।সরকারের এ নিয়োগের মাধ্যমে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করছেন বিএনপিসহ স্থানীয়রা।
 

Link copied!