AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যার কাছে আশ্রয় খুঁজে পায় অসহায় ও দরিদ্র মানুষ



যার কাছে আশ্রয় খুঁজে পায় অসহায় ও দরিদ্র মানুষ

​প্রতিকূলতা যেখানে নিত্যসঙ্গী সেখানে আদর্শে অবিচল থাকাই আসল পরীক্ষা। চট্টগ্রামের খুলশী থানার রাজনীতিতে শাহ আলম কেবল একটি রাজনৈতিক নাম নয় বরং গত সতেরো বছরের এক দীর্ঘ সংগ্রামের জীবন্ত দলিল।

​এলাকাবাসীর ভাষায় শাহ আলম এক খাটি মাটির মানুষ। রাজনীতির মাঠের লড়াইয়ের বাইরেও তার রয়েছে এক মানবিক পরিচয়। স্থানীয়দের মতে সাধারণ মানুষের বিপদে আপদে সবার আগে পাওয়া যায় তাকে।

অর্থাভাবে যখন কোনো গরিব পরিবারের মেয়ের বিয়ে আটকে যায় কিংবা ক্ষুধার্তের ঘরে অন্ন থাকে না, তখন ভরসার নাম হয়ে দাঁড়ান শাহ আলম। এমনকি টাকার অভাবে যে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়, তাদের পাশেও তিনি ছায়া হয়ে থাকেন।

​গত সতেরো বছর ধরে যখন রাজনীতির মাঠ ছিল কন্টকাকীর্ণ, তখন খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের এই নেতা রাজপথ ছাড়েননি। অসংখ্য মামলা আর নানা প্রতিকূলতার মুখেও কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। সাধারণ মানুষের কাছে তিনি আজ আস্থার এক নির্ভরযোগ্য ঠিকানা।

​শাহ আলমের নেতৃত্বের মূল শক্তি হলো তার সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা। খুলশীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিটি ইউনিটকে সুসংগঠিত রাখা এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোই তাকে তৃণমূলের হৃদয়ে জায়গা করে দিয়েছে। তিনি নিজেকে শুধু নেতা হিসেবে নয় বরং মানুষের সেবক হিসেবে প্রমাণ করেছেন।

​তবে সফলতার পথ কখনোই মসৃণ হয় না। বর্তমানে কিছু স্বার্থান্বেষী মহলের অপপ্রচার আর ডিজিটাল ষড়যন্ত্রের শিকার হচ্ছেন এই ত্যাগী নেতা। কিন্তু মাঠ পর্যায়ের কর্মী এবং সাধারণ মানুষ মনে করেন যারা রাজপথে ঘাম ঝরিয়ে দলকে টিকিয়ে রেখেছেন এবং মানুষের সেবা করেছেন, ভিত্তিহীন কোনো কুৎসা তাদের ইমেজ ক্ষুণ্ণ করতে পারবে না। সত্যের জয় হবেই।

​ব্যক্তিগত আক্রোশ বা ষড়যন্ত্র ছাপিয়ে শাহ আলমের পরিচয় আজ একজন ত্যাগী যোদ্ধা হিসেবে। খুলশী থানা স্বেচ্ছাসেবক দলকে একটি শক্তিশালী ইউনিটে রূপান্তর করার পাশাপাশি মানুষের সেবা করে যাওয়াই এখন তার লক্ষ্য। আদর্শের লড়াইয়ে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।

​সতেরো বছরের রাজপথের লড়াই আর সাধারণ মানুষের প্রতি অগাধ ভালোবাসা। গরিবের বিয়ে থেকে শুরু করে অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হওয়া শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই যাঁর পরিচয়, তিনি শাহ আলম-খুলশীর মানুষের আস্থার প্রতীক। অপপ্রচার দিয়ে ত্যাগের ইতিহাস আর মানবিকতা মোছা যায় না বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!