AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ১০ হাজার পরিবার পেলো ভিজিএফের চাল



কমলগঞ্জে ১০ হাজার পরিবার পেলো ভিজিএফের চাল

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ ৮টি ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

তিনি বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য দোয়া করবেন তার নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই কৃষি কার্ড বিতরন শুরু হবে। 

শনিবার (১৪মার্চ ) সকালে তিনি মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে  ১ হাজার ৭২ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ মিয়া, মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য মোতাহের আলি, হাতিম মিয়া, সালেহ আহমেদ, নারায়ন রাজভর, মকবুল হোসেন,ছাবিদ আলী,শিপন চক্রবর্তী, বীনা রাণী সহ মাধবপুর ইউনিয়ন বিএনপি,যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে কমলগঞ্জ পৌরসভাসহ মাধবপুর, আদমপুর, আলিনগর, শমশেরনগর, মুন্সিবাজার, রহিমপুর, পতনঊষার ও কমলগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ১০ হাজার সুবিধাভোগীর মাঝে চাল বিতরনের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। তবে ইসলামপুর ইউনিয়নে সমস্যা থাকার কারণে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়নি ।

 

একুশে  সংবাদ/ওজি

Link copied!