AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়া বিএনপির পরিচ্ছন্নতা অভিযান



কেন্দুয়া বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির কেন্দ্রীয় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অংশ  হিসেবে নেএকোনা -৩ কেন্দুয়া আটপাড়া আসনের মাননীয়  সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের নির্দেশনায় ডেঙ্গু ও চিকন গুনিয়া রোগ থেকে রক্ষার জন্য কেন্দুয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে  কেন্দুয়া পৌর শহরে পরিচ্ছন্ন অভিযান শুরু করে।

শনিবার (১৪ মার্চ)দুপুরে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া। 
কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া বলেন রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটাই সবচেয়ে জরুরি। ডেঙ্গু আক্রান্ত হলে এর চিকিৎসা ব্যয়বহুল, কষ্টদায়ক এবং এতে জীবনের ঝুঁকি থাকে।

আমরা যদি আগে থেকেই প্রতিরোধ করতে পারি, তবে অর্থনৈতিক ক্ষতি এবং ভোগান্তি- দুটোই কমে যাবে।
এসময় বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ  করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!