AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০৪:০১ পিএম, ১৩ মার্চ, ২০২৬

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাকিল ভুঁইয়া (৩১) এবং লাকু মোল্যা (৩৮)।

মোঃ শাকিল ভুঁইয়া নড়াইল কালিয়া থানাধীন বনগ্রামের মোঃ শহীদ ভুঁইয়ার ছেলে এবং লাকু মোল্যা একই থানার বনগ্রামের তোতা মিয়ার ছেলে।

উজ্জ্বল রায় জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারস্থ জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার নির্দেশিতভাবে মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!