শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলমের বিরুদ্ধে আরোপিত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুমাইয়া আলমের আবেদনের প্রেক্ষিতে দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ তার ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ নভেম্বর সুমাইয়া আলমকে দলীয় নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

