AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে ২শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ



পটুয়াখালীতে ২শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একদল তরুণ। এতে নেতৃত্ব দেন কলেজ শিক্ষার্থী ও সমাজসেবী শুভ ঢালী।

তার প্রতিষ্ঠিত আর.এস শুভ ঢালী ফাউন্ডেশন এর উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) পটুয়াখালী জেলার নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন, অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান শোওয়ার্ল্ড।

উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ফাউন্ডেশনের পরিচালক নাইম ইসলাম শুভ বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমরা নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

উপহার পাওয়া স্থানীয় বাসিন্দা বারেক সরদার বলেন, “শুভ আমাদের এলাকার নাতি। শীতের সময়ও আমাদের কম্বল দিয়েছে, সব সময় খোঁজখবর রাখে। ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। আমরা তার ও তার পরিবারের জন্য দোয়া করি, যেন সে সব সময় এমন ভালো কাজ করতে পারে।”

উল্লেখ্য, তরুণ সমাজকর্মী শুভ ঢালী বর্তমানে ঢাকার ধানমন্ডি আইডিয়া কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আরএস শুভ ঢালী ফাউন্ডেশন।

বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!