AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবের উপহারের খেজুর পেলো হরিরামপুরে এতিম শিক্ষার্থীরা


Ekushey Sangbad
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
০২:৪৯ পিএম, ১২ মার্চ, ২০২৬

সৌদি আরবের উপহারের খেজুর পেলো হরিরামপুরে এতিম শিক্ষার্থীরা

সৌদি আরব সরকারের উপহারের খেজুর পেয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ২৪টি এতিমখানার শিক্ষার্থীরা। সৌদি বাদশাহ‍‍`র প্রতিষ্ঠিত "কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার" এর মাধ্যমে পাঠানো খেজুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত প্রতিষ্ঠানের মধ্যে হস্তান্তর করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক হরিরামপুরে মোট ৩২ কার্টুনে ২৫৬ কেজি খেজুর বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ২৪টি এতিমখানা ও মাদ্রাসায় ২৪৬ কেজি এবং উপজেলা মডেল মসজিদে ১০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রী ও এতিমদের সংখ্যা বিবেচনা করে খেজুর বরাদ্দ দেওয়া হয়।

গোয়ালবাগ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের ভূইয়া বলেন, আমরা ১০ কেজি খেজুর পেয়েছি। খেজুরগুলোর মান ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের এতিম শিক্ষার্থীদের ইফতারের জন্য বেশ উপকার হয়েছে।

হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল করিম বলেন, সৌদি আরব থেকে পাওয়া ৩২ কার্টুনে ২৫৬ কেজি খেজুর স্বচ্ছতার সাথে উপজেলার ২৪টি মাদ্রাসা ও এতিমখানা এবং উপজেলা মডেল মসজিদে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে খেজুর হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!