AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে ৩০০ অসহায় ও পথচারীর মাঝে ইফতার বিতরণ



কোটচাঁদপুরে ৩০০ অসহায় ও পথচারীর মাঝে ইফতার বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের হাতে ইফতার তুলে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশন। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার গুড়পাড়া, বকশিপুর, জগদ্বিশপুর ও কুল্যাগাছা এলাকায় ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

সংগঠনটির স্লোগান “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” অনুসারে প্রতি বছরই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশনটি।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক রোকনুজ্জামান, সহকারি পরিচালক নাহিদ বিশ্বাস, সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক এস,কে রাকিব, সহ সভাপতি ইন্তাদুল ইসলাম সাগর, অর্থ-সম্পাদক আবুহেনা রনি ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

রোকনুজ্জামান জানান, “আমাদের সংগঠন শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়। আমরা শীতের সময় অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, পাখি ও বন্যপ্রাণী আশ্রয়াদান এবং জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!