AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ১৭ জেলে আটক, জাল জব্দ



চাঁদপুরে ১৭ জেলে আটক, জাল জব্দ

পদ্মা-মেঘনা মিলনস্থল চাঁদপুরের নদী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত দুই মাসের নিষেধাজ্ঞা কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার অভিযান চালাচ্ছে। নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ঠেকাতে দিন-রাত টহল ও অভিযান পরিচালনা করছে চাঁদপুর সদর নৌ থানার পুলিশ।

অভিযানের অংশ হিসেবে গত ৮ দিনে চাঁদপুর সদর নৌ থানার অধীনে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় নদীতে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ১৪টি মাছ ধরার নৌকাও আটক করা হয়।

সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ধরা পড়া জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত মৎস্য আইনে মামলা করা হয়েছে। অভিযানে বেশ কয়েকজন জেলেকে আসামি করা হয়েছে।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানান, অভিযানে আটক জেলেদের মধ্যে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, “জাটকা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। নদীতে অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পুরো নিষেধাজ্ঞা সময়জুড়েই অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, প্রতিবছরের মতো চলতি বছরও মার্চ ও এপ্রিল মাসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকরে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!