AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



মুরাদনগরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পিরোজপুর জেলা সদরের শিকারপুর এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪৫) (বর্তমানে চাপিতলা গ্রামে বসবাসরত) এবং উপজেলার চাপিতলা গ্রামের শিশু মিয়ার ছেলে আব্দুল আলীম (৩৬)।

বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আকবর হোসেন ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের বাবুল মিয়ার বসতঘরে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!