মৌলভীবাজার জেলার জুড়ীতে ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট, ইউকে ও নয়াবাজার আদর্শ একাডেমি তহবিল এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রামাদান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নয়াবাজার ফাজিল মাদরাস মাঠে আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি ও নয়াবাজার ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাও: লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসাইনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন, ষোলপনি ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ইছবর আলী, খতিব ও আদর্শ দরিদ্র তহবিল এর সহ: সভাপতি মাও: সায়েম উদ্দিন, অর্থ সম্পাদক লৎফুর রহমান, নোমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য জুড়ী উপজেলার ২৫৫ টি পরিবারের মাঝে ৭ কেজি চাল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি চানা, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

