AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলীকদমে চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান



আলীকদমে  চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান

‎বান্দরবানের আলীকদমে বসবাসরত গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং অনাথ শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

‎মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পার্বত্য অঞ্চলের স্থানীয় জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে আসছে বিজিবি।

এসব কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।

‎এরই ধারাবাহিকতায় ১০ মার্চ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর পক্ষে আলীকদম উপজেলার আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষ্যং ইউনিয়নের শারীরিকভাবে অসুস্থ ১৩ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে চারজন অনাথ শিক্ষার্থীর লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়।

‎এ সময় আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!