AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ইফতার



ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ইফতার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলার ভাতাভোগী সদস্যদের সঙ্গে কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও বাহিনীর সার্বিক কল্যাণ, অগ্রগতি এবং শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি‍‍`র উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, প্রশিক্ষিকা মোছা. আফরোজা খাতুন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, উপজেলার মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, দিলপাশার ইউনিয়ন দলনেত্রী আজমিনা খাতুন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক, ওয়ার্ড দলনেত্রী রেশমা খাতুন, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফ একুশে সংবাদ. কমকে জানান, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার-ভিডিপি‍‍`র সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি তারা দেশের মানবকল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের আবহে আয়োজিত এই ইফতার মাহফিল বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং ঐক্য আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!