AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৫:৫৮ পিএম, ৯ মার্চ, ২০২৬

হাদি হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেক সময় তালিকা প্রকাশ করলে তা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদারভাবে তালিকা প্রস্তুত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের গর্ব এবং এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। সৈকতে থাকা অবৈধ স্থাপনাগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।

সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!