AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে ১০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ



আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে ১০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবানের আলীকদমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং মাদরাসা-এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

সোমবার (৯ মার্চ) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে স্থানীয় অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার দুটি মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানার শিক্ষার্থীদের জন্য রমজান মাসে উন্নতমানের ইফতার ও সেহরির ব্যবস্থা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ি দুর্গম এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আলীকদম ৫৭ বিজিবির অধিনায়ক, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!