AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ, ভোক্তার পণ্য উধাও, তদন্তের নির্দেশ


Ekushey Sangbad
শেরপুর প্রতিনিধি
০৫:২৫ পিএম, ৮ মার্চ, ২০২৬

টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ, ভোক্তার পণ্য উধাও, তদন্তের নির্দেশ

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।বরাদ্দ পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য ঘাটতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (৮মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিলেন মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের এক ডিলার। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল।

তবে পণ্য বিতরণের সময় স্থানীয় ভোক্তারা অনিয়মের অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের ঘাটতি রয়েছে। এতে অপেক্ষমাণ ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। তিনি ট্রাকে করে আনা কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার অসাধু কর্মচারীরা অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্য রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে। টিসিবির পণ্য বিতরণে এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে বলেও অভিযোগ করেন তারা।

বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল বাশার বলেন, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতেন না। পণ্য কম পড়েছে শুনে তিনি অন্য একটি ট্রাকে করে প্রয়োজনীয় পণ্য পাঠিয়ে দিয়েছেন।

এদিকে বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!