AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাসারে ফেনসিডিল উদ্ধার,গ্রেফতার ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
১০:৫২ পিএম, ৭ মার্চ, ২০২৬

ডাসারে ফেনসিডিল উদ্ধার,গ্রেফতার ১

মাদারীপুরের ডাসারে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করে মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ৯২ বোতল ফেনসিডিল সহ হাবিব নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শনিবার (৭ মার্চ)  সন্ধায় ডাসার উপজেলার গোপালপুর নামক স্থানে নির্মাণাধীন সার্বিক ফিলিংস্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

মাদক ব্যাবসায়ি হাবিব সাতক্ষীরা জেলার কাঠিয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে। সরেজমিন সূত্রে 
জানাযায়, মাদক ব্যাবসায়ি হাবিব অভিনব কৌশলে পালসার মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে ফেনসিডিলগুলো লুকিয়ে সাতক্ষীরা থেকে মাদক নিয়ে বরিশালের গৌরনদীতে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

গোপালপুর সার্বিক ফিলিংস্টেশনের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে হাবিব লুকানো ৯২ বোতল ফেনসিডিল মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে বের করে দেয়।

একটি পালসার মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কৌশলে ফেনসিডিলগুলো লুকিয়ে পরিবহন করছিলেন। অভিযানের সময় মোটরসাইকেল তল্লাশি করে ট্যাংকির ভেতর থেকে ৯২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিব সাতক্ষীরা থেকে এসব মাদক সংগ্রহ করে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বরিশাল র‍্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মো: আশিক ইকরাম সৌরভ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মোটরসাইকেল চালিয়ে মাদক ব্যাবসায়ি মাদক নিয়ে বরিশালের গৌরনদীতে বিক্রির জন্য আসতেছেন।

আভিযান পরিচালনা করে মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ৯২ বোতল ফেনসিডিল সহ হাবিব নামের এক মাদক ব্যাবসায়িকে আটক করে মাদকগুলো জব্দ করি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!