AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প



ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুর পাবনা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে চোখের বিভিন্ন সমস্যায় ভোগা শতাধিক রোগী চিকিৎসা সেবা পান এবং ছানি আক্রান্ত ২২ জন রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়।

‎শনিবার (৭ মার্চ) ফরিদপুর উপজেলার জন্তিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

অন্ধত্ব বিমোচনে কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সামাজিক সংগঠন অরবিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক সেবামূলক সংগঠন এসকেআরএফ গিভ ফাউন্ডেশন–এর পক্ষে সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব এস এম আবু যুবাইর হেলালের সহযোগিতায় ক্যাম্পটি আয়োজন করা হয়। ক্যাম্প পরিচালনা করে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস আই হসপিটাল।

‎ক্যাম্পে চোখের সমস্যায় ভোগা ১২০ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী লেন্স স্থাপন ও চশমা প্রদান করা হয়। এছাড়া ছানি আক্রান্ত ২২ জন রোগীর জন্য অপারেশনের ব্যবস্থা করা হয়।

‎চক্ষু ক্যাম্পে স্থানীয় রোগের পাশাপাশি আশেপাশের জেলা উপজেলা থেকে রোগী এসে ফ্রি চিকিৎসার সুবিধা গ্রহণ করে‌। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা নুরজাহান বেগম বিনামূল্যে চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের মতো গরিব মানুষের পক্ষে চোখের চিকিৎসা করা খুবই কঠিন। যারা বিনামূল্যে আমার চিকিৎসা করেছেন, আল্লাহ তাদের ভালো করুন।”

‎ক্যাম্পের সহযোগী ফরিদপুর উপজেলার বি এল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব এস এম আবু যুবাইর হেলাল বলেন, “প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ চক্ষু সমস্যায় ভুগলেও আর্থিক অসচ্ছলতা ও হাতের নাগালে সঠিক চিকিৎসা না পাওয়ায় অনেক সময় অন্ধত্ব বরণ করেন। এসব মানুষের চোখের আলো ফেরানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

দরিদ্র ও অসহায় চোখের রোগীদের উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে নেওয়া এ উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!