AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি



কেন্দুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার চকবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী তাহের উদ্দিনের টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী তাহের উদ্দিন বলেন, “আমি কেন্দুয়া পৌর শহরে পরিবার নিয়ে থাকি। গতকাল রাত ৯টার দিকে আমার বাড়ি চকবাট্টা গ্রামের বসতঘরে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি টিনশেড বসতঘরে আগুন জ্বলছে। পরে এলাকাবাসীকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আমার প্রায় ২ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন, “যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই কীভাবে আগুন লাগল তা আমার জানা নেই। এই আগুনে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”

এ বিষয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, “৯৯৯ থেকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে পরে সঠিকভাবে বলা যাবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!